কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে ঢাকঢোল পিটিয়ে মাসখানেক আগে ঢাকার গাবতলীতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে উদ্বোধন করা হয় দেশের একমাত্র ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট’। উদ্বোধনের সময় কৃষিমন্ত্রীর ঘোষণা ছিল—এর মাধ্যমে আম ও কৃষি পণ্য রপ্তানিতে বিপ্লব আসবে। কারণ, দৈনিক ১২ টন আম ও অন্যান্য ফলমূলের ক্ষতিকর পোকা, ডিম ও লার্ভা মুক্ত করার সক্ষমতা রয়েছে এই প্লান্টের। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন; ভরা আম মৌসুমেও কোটি টাকার এই প্লান্ট সচল থাকছে সপ্তাহে মাত্র এক বা দুইদিন।